ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় প্রবাসীর স্ত্রী গ্রেপ্তার
স্বাকীরোক্তিমূলক জবানবন্দী
Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:58:21 AM
কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় প্রবাসীর স্ত্রী গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় বিকাশ, নগদ ও মোবাইল রিচার্জ ব্যবসায়ী মোহাম্মদ রাফি সারোয়ার হত্যার ঘটনায় গোলসান আরা বেগম ওরফে রোকসানা আক্তার (৩৪) নামে এক প্রবাসীর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ জানুয়ারি কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গতকাল ১ জানুয়ারি সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
অভিযুক্ত রোকসানা আক্তারের স্বামীমোঃ আবুল খায়ের সৌদি আরব প্রবাসী। সে নুরপুর উত্তর পাড়া চৌমুহনী এলাকায় বসবাস করে। সে ব্রাহ্মবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে গত ৩০ জানুয়ারি রাতে নিজ ঘর থেকে কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে ব্যবসায়ী রাফি সারোয়ারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাফির মা সৈয়দা আক্তার বাদী অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর এর তদন্তভার কোতয়ালী মডেল থানার এসআই মোঃ আব্দুস সাত্তারের উপর অর্পন করা হয়। এসআই সাত্তার ও কোতয়ালী মডেল থানা পুলিশ তদন্তকালে মামলার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গুলসান আরা বেগম প্রকাশ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রোকসানা জানায়, তার স্বামী সৌদি আরব প্রবাসী। ভিকটিম রাফি সারোয়ারের সাথে তার দুই বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। গত ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মোবাইল ফোনে নিজ বাসায় ডেকে নিয়ে যায় রাফি। তাদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আসামী গুলসান আরা ওরফে রোকসানা আক্তার ভিকটিম মোহাম্মদ রাফি সারোয়ার কে পাটার পুতা দিয়ে কপালে ও মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে শয়ন কক্ষে তালা দিয়ে বের হয়ে চলে যায়।
ওই আঘাতের ফলেই রাফি মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিক ভাবে জানা যায়। মামলাটি এখনও তদন্তাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।