রিয়াদের ব্যাটে ঝড়, কুমিল্লাকে বড় লক্ষ্য ছুড়ে দিলো ঢাকা
Published : Tuesday, 1 February, 2022 at 2:29 PM
ভালো একটা শুরু এনে দিয়েছিলেন তামিম ইকবাল। শেষে ঝড় তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই অভিজ্ঞ তারকার ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মিনিস্টার ঢাকা। জয়ের ধারা অব্যাহত রাখতে ইমরুল কায়েসের কুমিল্লাকে করতে হবে ১৮২ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনেই নিজের সেরা ব্যাটিংটা করেছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। অপরাজিত ইনিংসে মাত্র ৪১ বলে করেছেন ৭০ রান। যেখানে ছিল ৩ চার ২ ৪টি ছক্কার মার। তামিমের ব্যাট থেকে এসেছে ৪৫ রানের কার্যকরী ইনিংস।