Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:57:43 AM

শ্যামল বড়ুয়া ববি:
ভাষার
মাস ফেব্রুয়ারির প্রথম দিনে গতকাল কুমিল্লায় ‘তিন নদী পরিষদ’ এর একুশের
অনুষ্ঠানের ৩৯ তম আসর উদ্বোধন করা হয়েছে। গতকাল কুমিল্লা নগর উদ্যানের
জামতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি তিননদী পরিষদকে সার্বিক সহযোগিতার
আশ্বাস প্রদান করেন। সর্বসাধারণের কল্যাণে দিকনির্দেশনা প্রদান করে
শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান।অনুষ্ঠানেসভাপতিত্ব
করেন পরিষদের সভাপতি সাবেক প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আবুল হাসানাত
বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তৃপ্তিষ
ঘোষ,নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস
মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র, তিন নদী পরিষদের সাধারণ
সম্পাদক জমির উদ্দিন খান জম্পি। উপস্থাপনায় রেজবাহুল হক রানা।
অনুষ্ঠান শেষে জেলাপ্রশাসক কামরুল হাসান, নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
গান
পরিবেশন করেন পুষ্পিতা, মিনাক্ষী,পিয়ালী,রুবাবা,অদিতি,সৃষ্টি, অর্পিতা,
অংকিতা, ঐশী, তাহলিল। নাচ করেন অহনা,ইথিকা,মারজান। আবৃত্তি করেন আদিবা।