Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:57:38 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এটিএম বুথের উদ্বোধন করা
হয়েছে। গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের
ছাতিপট্টি শাখায় এই এটিএম বুথ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী
আকম বাহাউদ্দিন বাহার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক
লিমিটেড কুমিল্লা শাখার শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ
দেলোয়ার হোসেন, অগ্রণী ব্যাংক লিমিটেড কুমিল্লা কর্পোরেট শাখার এজিএম
মাহবুবুর রহমান, কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক আলহাজ্ব শাহ মো:
আলমগীর খাঁন, মাস্টার ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী মো: জহিরুল ইসলাম
মোহনসহ অত্র শাখার সম্মানিত গ্রাহক এবং সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এটিএম
বুথ উদ্বোধন শেষে ন্যাশনাল ব্যাংকের পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ ৩৮
বছরের সুসম্পর্কের কথা তুলে ধরে এমপি বাহার বলেন, এই এটিএম বুথ থেকে
ব্যাংকের সকল গ্রাহক ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন সেবা গ্রহন করবে এবং কুমিল্লায়
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচিতির সুপ্রসার ঘটবে।