Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:57:23 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ তিন
মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ১ ফেব্রুয়ারি কুমিল্লা সদর উপজেলার
কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময়
উদ্ধার করা হয় ৪ শ’ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজা। অভিযানে মাদক পরিবহন
কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত
মাদক ব্যবসায়ীরা হচ্ছে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার ফলতা পাড়ার
শহিদুল মিয়ার ছেলে মোঃ আলমগীর, একই থানার চরকামালদি গ্রামের মোঃ নূরে আলম
এর ছেলে মোঃ শরিফ মিয়া এবং শেখের হাঁট গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে
রিফাত। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর জোগসাযশে কুমিল্লাসহ দেশের
বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত
করে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর
মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।