Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:57:29 AM

চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ রায়হান
নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭ সদস্যরা। আটককৃত অস্ত্রধারী
উপজেলার বাতিসা ইউনিয়নের পাতড্ডা গ্রামের মোঃ নাছির আহম্মের পুত্র।
জানা
গেছে, সোমবার সন্ধায় বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে অবস্থিত গ্রামীনফোন
সার্ভিস সেন্টারের সামনে মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরানের
নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে
এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়হান দৌঁড়ে পালানোর সময় তাকে হাতেনাতে আটক
করে। পরে র্যাব তাঁর হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ
তল্লাশি চালিয়ে ১ টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ ও একটি ফোল্ডিং চাকু
উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন
থেকে অবৈধভাবে অস্ত্র বেচা-কেনাসহ বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাপের সাথে
রয়েছে।