Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:57:08 AM

কুমিল্লায়
করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৮০ বছর বয়সি মারা
যাওয়া ওই ব্যক্তির বাড়ি জেলার বুড়িচং উপজেলায়। এ নিয়ে কুমিল্লায় করোনা
আক্রান্ত হয়ে দুই দিনে তিনজনের প্রাণহানি ঘটলো। এছাড়াও জেলায় গত ২৪ ঘন্টায়
আরো ১৩৭জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯.৩
শতাংশ। আক্রান্তদের মধ্যে ৭৪ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার
বাসিন্দা। এছাড়াও চৌদ্দগ্রাম উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন, লাকসাম
উপজেলায় ৯ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৮জন, দেবীদ্বার ও দাউদকান্দি উপজেলায় ৫ জন
করে করোনায় আক্রান্ত হন। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন
কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর
সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৬৩৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৬১৩ জন;
প্রাণ হারিয়েছেন ৯৬৩ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৪৯ জন করোনা রোগী
সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে গত ২৪ ঘন্টায়
কুমিল্লায় ৬৪৭ জন বিদেশগামীর করোনা পরীক্ষায় ৬৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে
বলে জানা গেছে।