ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইপিএল নিলামে এবার ভুটানের ক্রিকেটার
Published : Sunday, 30 January, 2022 at 2:38 PM
আইপিএল নিলামে এবার ভুটানের ক্রিকেটার১০ দলের অংশগ্রহণে হবে এবারের আইপিএল। ভারতের এই টি-টোয়েন্টি লিগের ১৫তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে। তার আগেই প্রতিটি দল তিনজন করে তারকা ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে। 

আইপিএলের নিলামে এবার নাম উঠল ভুটানের এক ক্রিকেটারের।  হিমালয়ের পাদদেশের এই ক্রিকেটারের নাম মিকিও দর্জি। 

অবশ্য এ খবরেই আইপিএল মঞ্চে নামার স্বপ্ন বোনার সুযোগ নেই মিকির।  নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটারের তালিকা তার নাম রয়েছে।  নিলাম শুরুর আগে এই তালিকা ছেঁটে ছোট করা হবে, ভাগ্য সুপ্রসন্ন না হলে বাদ পড়ে যেতে পারেন এই ভুটানি ক্রিকেটার। 

বিষয়টি জানা মিকি দর্জির। আইপিএল নিলামে সুযোগ পাওয়ার সুখবরে এরই মধ্যে ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মিকি।  ভারতের সাবেক অধিনায়ক তার সঙ্গে ছবি তুলেছেন।  দিয়েছেন পরামর্শও। 

ধোনি তাকে বলেছেন, ‘আনন্দময় চিত্তে থাকো, ফলের দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যাও। আনন্দের সঙ্গে ক্রিকেট খেলে যাও।’ 

এসব তথ্য জানিয়ে নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিকি দর্জি।