মাশরাফি-তামিমদের অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার
Published : Sunday, 30 January, 2022 at 1:48 PM
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছিল মিনিস্টার ঢাকা। গা গরমের ফুটবল খেলে মূল অনুশীলন সবে শুরু হয়েছিল। কিন্তু মিনিট দশেক যেতেই থামাতে হয় ব্যাট-বলের অনুশীলন। কারণ হঠাৎ করেই মাঠে অবতরণ করে একটি এয়ার অ্যাম্বুলেন্স।
ধুলো উড়িয়ে স্কয়ারের সেই এয়ার অ্যাম্বুলেন্স তথা হেলিকপ্টারটি অবতরণের খানিক পরই এমএ আজিজের মিডিয়া গেট দিয়ে প্রবেশ করে স্কয়ারের একটি অ্যাম্বুলেন্স। পরে সেই অ্যাম্বুলেন্স থেকে একজন রোগী নিয়ে ফের উড়াল দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি।