ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
Published : Sunday, 30 January, 2022 at 12:50 PM
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যুময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। মারা যাওয়াদের দুই জন করোনা পজিটিভ ছিলেন। বাকি তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন শেরপুর ও ময়মনসিংহের দুই জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনের বাড়িই ময়মনসিংহে। 

পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৩ । এরমধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন চার জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৪ টি নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ২৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৪ হাজার ৪৩৬। বিপরীতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৭ জন ।