
শাহীন আলম:
কুমিল্লার
দেবিদ্বারে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার
চেয়ারম্যান প্রার্থীকে গুনতে হয়েছে জরিমানা। এসময় উস্কানীমূলক কথাবার্তা
বলায় আওয়ামীলীগ এক নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রট নাসরিন সুলতানা নিপা। শুক্রবার বিকালে উপজেলার
জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর বটতলায় জনসভা করায় আনারস প্রতিকের স্বতন্ত্র
চেয়ারম্যান প্রার্থী মো.জাহিদুর রহমানকে এক লক্ষ টাকা, দেয়ালে পোস্টার
লাগানোয় সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চেয়ারম্যান
প্রার্থী মো.জাহিদুর রহমানের সমাবেশ স্থলে উস্কানীমূলক বক্তব্য ও অশোভন
আচরণ করায় আওয়ামীলীগ নেতা সুজিত পোদ্দারকে এক মাসের কারাদণ্ড দেন
ভ্রাম্যমান আদালত। সুজিত পোদ্দার বেগমাবাদ গ্রামের গিরিস পোদ্দারের ছেলে।
অপরদিকে,
একই দিনে সন্ধ্যায় রাজামেহার কলেজ মাঠে দুই চেয়ারম্যান প্রার্থীকে
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী
কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলামের
নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জানা গেছে, রাজামেহার ইউপি
নির্বাচনে রাজামেহার গ্রামের স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মো.
জাহাঙ্গীর আলম সরকার চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন
সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে জনসভা ডাকেন। ওই সভায় প্রায় এক হাজারের বেশি
কর্মী-সমর্থক জড়ো হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম সভায় উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন। এসময় উভয় প্রার্থী তাদের দোষ স্বীকার করে নির্বাহী
ম্যাজিস্ট্রের কাছে ক্ষমা চান।
সহকারী কমিশনার (ভূমি)
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম বলেন, রাজামেহার এলাকায়
নির্বাচনী আচরণ বিধি ভঙের দায়ে ইউনিয়ন পরিশোধ নির্বাচন আচরণ বিধি মালা ২০১৬
ও সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (২) ধারায়
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন সরকারকে ৩০ হাজার ও
জাহাঙ্গীর আলম সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্বাচনী
আচরণবিধি ভঙের দায়ে গুনাইঘর উত্তর ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যকে আরও ৩০
হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান
বলেন, জাফরগঞ্জে আওয়ামীলীগের এক নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।