Published : Saturday, 29 January, 2022 at 12:00 AM, Update: 29.01.2022 12:59:57 AM

ঐতিহ্যবাহী
কুমিল্লা ক্লাবের ১০৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮
জানুয়ারি সকাল ১০টায় কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর
আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম বাহাউদ্দিন বাহার। সাধারণ
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ক্লাবের সহ-সভাপতি মোঃ আবদুল হান্নান। সাধারণ
সভায় কুমিল্লা ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান
করেন। করোনা ভাইরাস সময়ে স্বাস্থ্যবিধি মেনে সাধারণ সভার সকল কর্মসূচী
সম্পন্ন করা হয়। সাধারণ সভায় শোক প্রস্তাব উপস্থাপন প্রয়াত সদস্যদের রুহের
মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকালের অধিবেশনে ১০৪তম
বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক
মহিবুস সামাদ মহি। পরে উপস্থিত সদস্যবৃন্দ তা অনুমোদন করেন। এছাড়াও
বার্ষিক প্রতিবেদন পেশ কোষাধ্যক্ষ কর্তৃক ২০২১ সালের নিরীক্ষা প্রতিবেদন
উপস্থাপন করা হয়।

সন্ধ্যার
অধিবেশনে কুমিল্লা ক্লাবের ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
করেন নির্বাচন কমিশন। পরে ক্লাব সদস্যদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতার পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে।
এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম বাহাউদ্দিন বাহার।
প্রধান
অতিথির বক্তব্যে তিনি বলেন, কুমিল্লা ক্লাব কুমিল্লাবাসীর প্রাণের একটি
প্রতিষ্ঠান। শতবছর ধরে কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে চলছে।
তিনি বলেন, সকল সদস্যদের অংশগ্রহণে মানুষের কল্যাণে কাজ করবে কুমিল্লা
ক্লাব।