ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
Published : Saturday, 1 January, 2022 at 12:00 AM, Update: 01.01.2022 12:30:45 AM
দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুএবিএম আতিকুর রহমান বাশার ঃ
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান(১৮) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় দেবীদ্বার থানা থেকে সনাক্তকরণ পত্র পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কামরুল হাসানের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করেন। নিহত কামরুল দেবীদ্বারের বড়শালঘর গ্রামের আবুল বাশারের পুত্র এবং বড়শালঘর এবিএম গোলাম মোস্তফা আদর্শ বিশ^বিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
এর আগে গত বৃহস্পতিবার সকাল বেলা ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। কামরুলকে বহনকারী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিক্সা ধাক্কা দিলে কামরুল মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর কুমিল্লা থেকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
কামরুলের বড় ভাই মোস্তফা কামাল জানান, সে পারিবারিক অস্বচ্ছলতার কারনে দেবীদ্বার নিউমার্কেট স্কয়ার ফার্মেসীতে খন্ডকালীন চাকরি করে ওই টাকা দিয়ে নিজের লেখা-পড়ার খরচ চালাতেন। পুলিশ ক্লিয়ারেন্স পেতে বিলম্ব হওয়ায় ঢামেক থেকে লাশ হস্তান্তরে রাত হয়ে গেছে। আমরা রাতের মধ্যেই তার দাফন সম্পন্ন করে নেব।
পাশর্^বর্তী প্রজাপতি গ্রামের সাংবাদিক সাইফুল ইসলাম জানান, মহাসড়কে বেপড়ুয়া সিএনজি, অটোরিক্সার দৌরাত্বে সড়ক দূর্ঘটনা বেড়েছে। কামরুল দরিদ্রপরিবারের সন্তান হওয়ায় তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। আমরা চাঁদা দিয়ে তার চিকিৎসা করিয়েছি। তার মস্তষ্কের অপারেশনের সময় পুরো মজক আলাদা করে পুনঃস্থাপন করা হলেও তাকে বাঁচানো গেলনা।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট কামরুল হাসানের সনাক্তকরন পত্র ইমেইলে পাঠিয়ে দিয়েছি।