ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত
Published : Saturday, 1 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন পরিষদের নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিকেলে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুল আলীম, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শাহিন মিয়া, স্বাগত বক্তব্য রাখেন শশীদল ইউনিয়ন পরিষদের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ শাহ আলম, উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুর সহিদ, সামসুল ইসলাম মালু, মোঃ সাদেক আহমেদ,মোঃ জজু মিয়া,আবুল কাসেম মাষ্টার,প্রধান শিক্ষক মজিবুর রহমান, যুবলীগের সভাপতি মোঃ আবু সাইদ, মোকলেছুর রহমান, রুবেল আহমেদ জামাল উদ্দিন, ফারুক মেম্বার, আবু জাহের, সাত্তার মোল্লা, শাহিন আলম সহ শশীদল গ্রামের গনমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শাহ আলম বলেন শশীদলবাসী আমাকে যে ভাবে ভোট দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব। আমাকে কয়েকজন নেতা পরিকল্পিত ভাবে ফেল করিয়েছে, আল্লাহ তাদের বিচার করবে।


গতকাল শুক্রবার সকাল ১০.৩০  মিনিটে কুমিল্লা রেলওয়ে স্টেশনের ভি,আই,পি রুমে জনাব মোঃ নান্নু মিয়া সরকার (হাবিলদার),জনাব মোঃ দেলোয়ার হোসেন ( সিপাহি) রেলওয়ে নিরাপত্তা বাহিনী কুমিল্লা, এর চাকুরি হতে অবসর গ্রহণ  উপলক্ষে এক  বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনার আয়োজন করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী কুমিল্লা।