হাসপাতাল ছেড়েছেন সৌরভ গাঙ্গুলী
Published : Saturday, 1 January, 2022 at 12:00 AM
হাসপাতাল ছেড়েছেন সৌরভ
গাঙ্গুলী। করোনায় আক্রান্ত হওয়ার পর কলকাতার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি
হয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ক্লিনিক্যালি স্থিতিশীল ঘোষণা করেছে।
ভারতীয়
ক্রিকেট বোর্ডের সভাপতি করোনা পজিটিভ হন সোমবার। আগের দিন তার হালকা জ্বর
ছিল। সৌরভকে নিয়ে শারীরিক কোনও জটিলতা ছিল না। কিন্তু চিকিৎসকরা পূর্বের
শারীরিক জটিলতার কথা চিন্তা করেই তাকে হাসপাতালে থাকার পরামর্শ দেয়।
পিটিআই জানিয়েছে, সৌরভ গাঙ্গুলী করোনার টিকার দুটি ডোজই নিয়েছিলেন। আর তার করোনার ধরণটি ওমিক্রন নয়।
ভর্তির
পর গতকাল থেকেই সৌরভের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ
আরও বলেছে, তাকে যে অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছিল, তা অনেকটাই
কাজে দিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য একটি
মেডিক্যাল বোর্ড গঠন করে দিয়েছে। সৌরভ আপাতত বাসায় আইসোলেশনেই থাকবেন।
সেখানেই চিকিৎসকরা তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করবেন।