
করোনাভাইরাসের
কারণে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ
ক্রিকেট লিগের (বিসিএল) ২০২০-২১ মৌসুম মাঠে গড়ায়নি। তবে আগামীকাল (রবিবার)
দুটি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ২০২১-২২ মৌসুমের খেলা। শনিবার বিকালে সংবাদ
বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার
প্রথম রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে দুইবারের
চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। আর রাজশাহীর শহীদ
কামারুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে বিসিবি সাউথ জোন ও ইসলামী ব্যাংক
ইস্ট জোন।
১৯ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। এই রাউন্ডে
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী
ব্যাংক ইস্ট জোন। অন্যদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে বিসিবি সাউথ
জোন ও বিসিবি নর্থ জোন।
তৃতীয় ও শেষ রাউন্ড হবে ২৬ ডিসেম্বর। এই রাউন্ডে
চট্টগ্রামে মুখোমুখি হবে বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। আর
ইসলামী ব্যাংকের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন। ২ থেকে ৬ জানুয়ারি মিরপুরে
হবে ফাইনাল।