ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিস্যারের কার্য্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, সোনালী ব্যাংকের ম্যানেজার হুমায়ন কবির, মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হাছান, সমাজসেবা কর্মকর্তা বরুণ দে, তথ্যআপা কর্মকর্তা মুনিরা বেগম, সাহেবাবাদ বাজার কমিটির সভাপতি ফরিদ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। সভায় বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য বিভিন্ন উদ্দ্যেগ গ্রহণ করা হয়। উদ্যোগগুলো হলঃ শিক্ষক প্রশিক্ষণ প্রদান করতে হবে, টেকনিশিয়ানদের প্রশিক্ষন, নিরাপদ বাজার, শিক্ষাগত রাজনীতি। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার জন্য অনুষ্ঠানে বিভিন্ন পরামর্শ গৃহীত হয়।