ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া মুক্ত দিবস পালিত
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়া উপজেলা মুক্ত দিবস পালিত হয়েছে। ৭ডিসেম্বর সকালে প্রশাসনের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধাদের সমন্বয়ে র‌্যালি বের করা হয়। উপজেলা চত্বরে বঙ্গবন্ধুরর ম্যুরালে পুষ্পস্তবক দেয়া শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এম এন মইনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মাধ্যমে শিক্ষা অফিসার সাইফুল ইসলাম মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তারসহ অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই দিনে পয়ালগাছা ইউনিয়নে বটতলীতে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দেয়া হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।