ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সপ্তাহ শেষে শীত কমবে কুমিল্লায়
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM, Update: 02.02.2021 1:13:40 AM
সপ্তাহ শেষে শীত কমবে কুমিল্লায় মাসুদ আলম ||
কুমিল্লায় চলতি সপ্তাহজুড়ে তীব্র শীতের কথা বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ঠিক সেই রকমই কনকনে তীব্র শীতের অনুভূতির মধ্য দিয়েই সপ্তাহ অতিক্রম হচ্ছে। সেই সাথে রয়েছে ঘনকুয়াশাও। মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে কুমিল্লার। আগামী আরও দুই-তিনদিন শীতের এই প্রভাব অব্যাহত থাকবে বলে জানায় কুমিল্লার আবহাওয়া অফিস। গতকাল সোমবার কুমিল্লায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ অবস্থা চলবে। তারপর তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের তীব্রতা কমবে। এর পর থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা বেড়ে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
গত রবিবার ও সোমবার কনকনে শীতের তীব্রতায় কুমিল্লার দিনমজুর, রিকশাচালক, সিএনজি চালিত অটোরিকশা চালকসহ নি¤œআয়ের খেটে খাওয়া মানুষের ভোগান্তি ছিল চরমে। গতকাল সন্ধ্যায় শহরের কয়েকটি এলাকায় দেখা যায়, কোথাও দিনমজুর, কোথাও রিকশাচালক, কোথাও বা মিশুকচালক শীতের তীব্রতায় কাজ বন্ধ করে ৫-৭ জন একত্র হয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে।
কুমিল্লা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, গত রবিবার ও গতকাল সোমবার শীতের অনুভূতি বেশি ছিল। আগামী দুই-তিনদিন শীতের এই তীব্রতা থাকবে। এরপর আস্তে আস্তে শীতের প্রভাব কমতে শুরু করবে। তিনি বলেন, উত্তরের হিমেল হাওয়া এবং স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি অতিরিক্ত হচ্ছে।