ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর অগ্নি বীমা দাবীর চেক হস্তান্তর
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM, Update: 02.02.2021 1:12:24 AM
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর অগ্নি বীমা দাবীর চেক হস্তান্তরগতকাল ১ ফেব্রুয়ারি তাকাফুল ইসলামী ইন্স্যরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) জনাব আবুল কালাম আজাদ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর বাঙ্গড্ডা শাখার বিনিয়োগ গ্রহীতা মেসার্স আলী এন্টারপ্রাইজ এর অগ্নি বীমা দাবীর ৯,০০,০০০.০০ (নয় লক্ষ) টাকার চেক ব্যাংকের শাখা ব্যবস্থাপক জনাব মো: হাবিবুর রহমান এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে এক্সিম ব্যাংক লি:, কুমিল্লা শাখার ব্যবস্থাপক এবং রূপালী ব্যাংক লি:, কুমিল্লা শাখার এ.জি.এম এন্ড ব্যবস্থাপক মেহমান হিসিবে উপস্থিত ছিলেন। এছাড়াও তাকাফুল ইসলামী ইন্স্যরেন্স লি: এর কুমিল্লা শাখার এ.জি.এম এন্ড ইনচার্জ জনাব মো: আশরাফউজ্জামান ভূঁইয়া, এ.জি.এম (উন্নয়ন) জনাব মো: আলমগীর হোসেন বাচ্চু, ব্যবস্থাপক (উন্নয়ন) জনাব মো: ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।