
এবিএম
আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বি,এন,পি’র
মনোনয়নে ধানের শীষ প্রতীক পেলেন বি,এন,পি দেবীদ্বার উপজেলা কমিটির
সহ-সভাপতি ও হংকং বিএনপি শাখার সভাপতি এ,এফ, এম তারেক মূন্সী।
সোমবার
সকাল ১১টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রার্থী মনোনয়ন বোর্ডে ওই
সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে সেল ফোনে নিশ্চিত হতে বিএনপি কুমিল্লা (উত্তর)
জেলা সভাপতি ও কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী’র সাথে যোগাযোগ করলে তিনি বিএনপি’র
মনোনীত এ,এফ, এম তারেক মূন্সী’র মনোনয়নের বিষয়টি নিশ্চিত
করেছেন।
এ,এফ, এম তারেক মূন্সী সোমবার বিকেলে
দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগহ করেন। এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মো. গিয়াস
উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, যুগ্ম-সাধারন
সম্পাদক কাজী মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাজ উদ্দিন সাজু, মঞ্জুরুল
হক সরকার সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ পর্যন্ত
উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র গ্রহন করেছেন ৪জন প্রার্থী। মনোনয়ন
প্রত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র পদে মো. কাউছার হায়দার, আ’লীগ
মনোনীত নৌকা প্রতীকের মো. আবুল কালাম আজাদ, বিএনপি’র ধানের শীষ মনোনীত
এ,এফ,এম তারেক মূন্সী ও বিএনপির ডেমি প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক মো. মঞ্জুরুল হক।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য
হয়। একই সাথে তিনি উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন। গত ১৭ জানুয়ারী
নির্বাচন কমিশনের উপ- সচিব মোঃ আতিয়ার রহমান স্বারিত একটি প্রজ্ঞাপনের
ভিত্তিতে ওই শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল
অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ
অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ফেব্রুয়ারী, বাছাই ৪
ফেব্রুয়ারী ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারী এবং প্রতীক
বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারী।