মেঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে মা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ নভেম্বর) বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি ভূঁইয়া মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে মা ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি কৃষকদের নিরাপদ ও মানসম্মত কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
