সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাঞ্ছারামপুরে বিজিডিসিএল এর ভ্রাম্যমাণ আদালত ১১ সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১১.২০২৬ ১২:০৮ এএম |

বাঞ্ছারামপুরে বিজিডিসিএল এর ভ্রাম্যমাণ আদালত ১১ সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানামো. মিজানুর রহমান ।।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর গৌরীপুর বিক্রয় কার্যালয়ের আওতাধীন বাঞ্ছারামপুর উপজেলার মাতুর বাড়ির মোড় ও দশদোনা এলাকায় আজ রবিবার (২৯ নভেম্বর) দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এতে ১১ টি সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া।
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এ অভিযানে ০২ টি স্থানে আবাসিক মোট ১১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করায় ৬ টি সংযোগ, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহার করায় ৩ টি সংযোগ, বকেয়ার কারণে ১ টি সংযোগ এছাড়া আবাসিকে বাণিজ্যিক ব্যবহারের কারণে ১ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও ৯ টি রেগুলেটর বিচ্ছিন্ন করা হয় ও অন্যান্য গুলো উচ্ছেদ/জব্দ করা হয় পাশাপাশি প্রায় ৬০০ (৩/৪ ইঞ্চি) ফুট পাইপ উচ্ছেদ ও জব্দ  করা হয়। এসময় অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের অপরাধে আইন অমান্যকারী ৮ জনকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিডিসিএল-এর ভিজিলেন্স ডিপার্টমেন্ট, এবিকা (গৌরিপুর), ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট, সেফটি ও সিকিউরিটি ডিপার্টমেন্ট ও জনসংযোগ ডিপার্টমেন্টের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২