৯-১২ ডিসেম্বর মিসরের কায়রোতে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপ হকির প্রথম আসর হচ্ছে। ১২ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড।
বাংলাদেশ দল ভিসার জন্য ঢাকাস্থ মিশর দূতাবাসে আবেদন করেছে। ৬ ডিসেম্বর দেশ ছাড়ার পরিকল্পনা বাংলাদেশের। বিকেএসপির কোচ শেখ নান্নুর অধীনে বাংলাদেশের অনুশীলন চলছে।
ফাইভ-এ-সাইডে চারজন ফিল্ড ও একজন গোলরক্ষক। জুলাইয়ে ওমানে অনুষ্ঠিত এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে ফাইভ-এ-সাইড বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। বিশ্বকাপে কেমন করে সেটাই দেখার বিষয়।
