বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় সেইভ আর্থের জেন্ডার বেসড ভায়োলেন্সবিরোধী সচেতনতামূলক সেমিনার
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

জেন্ডার বেসড ভায়োলেন্স প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল সরকারি কলেজে "স্টপ জেন্ডার বেসড ভায়োলেন্স" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে সেইভ আর্থ সোসাইটি। আজ বেলা ১১টায় শিক্ষাবোর্ড কলেজ অডোটেরিয়ামে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারীদের নিজের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে কুমিল্লা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক ড. জাকিয়া বেগম ও সমাজসেবক মেজর একেএম বদরুল আমিন সরকার উপস্থিত ছিলেন।
মেজর একেএম বদরুল আমিন সরকার বলেন, "আমরা এমন সমাজ চাই, যেখানে সবাই মিলে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। তোমরা একে অপরের পাশে দাঁড়ালেই জেন্ডার বেসড ভায়োলেন্স রোধ করা সম্ভব।
এছাড়া কুমিল্লা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকিয়া বেগম বলেন, অনেক সময় আমরা আশপাশের মানুষের কাছ থেকেই সহিংসতার শিকার হই। তাই যেকোনো সমস্যায় নারীদের কথা বলতে হবে, রুখে দাঁড়াতে হবে। পরিবারের সহায়তা না পেলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে ন্যায়বিচার আদায় করতে হবে।
অনুষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের সচেতন করতে জেন্ডার বেসড ভায়োলেন্স বিষয়ক একটি ভিডিও প্রদর্শন ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে কুইজ প্রতিযোগিতায় শীর্ষ তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২