সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ডিসেম্বর ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি 
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১:৫০ এএম |

ডিসেম্বর ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি ফেনী কুমিল্লা ও আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক। বিতর্কিত কেউ যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছেনিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, অস্ত্র ও বিস্ফোরক এবং মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি।
বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালন প্রতিরোধ, একই সঙ্গে অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত না করতে পারে, এদিক থেকে ওই দিকে যেতে না পারে, ওই দিক থেকে এদিকে আসতে না পারে-সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির।
বিজিবির মহাপরিচালক বলেন, ‘তারই অংশ হিসেবে সীমান্তের নিরাপত্তা (জোরদার করা হয়েছে), বিশেষ করে এই ডিসেম্বর মাসে...কোনো ধরনের অবৈধ ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, বিতর্কিত কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একই সঙ্গে আবার এদিক থেকে কেউ যেতে না পারে। পুশ ইন যেন ঠেকানো যায়, মাদক ঠেকানো যায়, কোনো অস্ত্র-বিস্ফোরক এগুলো যেন না আসতে পারে।’
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘এ জন্য আজকে আমি ফেনী, কুমিল্লা এবং এই আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছি। আমাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে, যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি। সরকারের যে নির্দেশনা, সেটা পালন করতে পারি, দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারি। সে জন্যই আমাদের এই সীমান্তের নিরাপত্তা যাতে শতভাগ নিশ্চিত করা যায়, সেটা করার জন্যই, সেটা দেখার জন্য সরেজমিনে আজকে এখানে আসা।’
এ সময় স্থানীয়দের সহযোগিতা চেয়ে বিজিবির মহাপরিচালক বলেন, ‘আপনারা স্থানীয় যাঁরা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদের জানাবেন। বিজিবিকে জানালে সেটা আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে যাতে বন্ধ করা যায়, সেটা নিশ্চিত করতে পারব, ইনশা আল্লাহ।’
এ সময় বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২