শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে কোরআন শরিফ বিতরণ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে পবিত্রকোরআন শরিফ বিতরণ করা হয়েছে।  শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদে মুসল্লিদের হাতে এসব কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
‘দ্বীনের পথ’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের তত্ত্বাবধানে এই কোরআন শরিফ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় মুসল্লি এবং ‘দ্বীনের পথ’ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোরআন শরিফ বিতরণকালে ভিপি সরকার জহিরুল হক মিঠুন বলেন,পবিত্রকোরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজে নৈতিকতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই মুসল্লিদের মাঝে কোরআন শরিফ বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন ধর্মীয় শিক্ষার প্রসার এবং মুসল্লিদের কোরআন তিলাওয়াত ও চর্চায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম, যুবদলের নেতা শরাফউদ্দিন, তাজুল ইসলাম, মাহবুব আলম, ছাত্রদলের নেতা রহমত উল্লাহ প্রমুখ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২