শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
মহাসড়কের চৌদ্দগ্রামেনাশকতার চেষ্টাকালে হাতেনাতেআটক ৬
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

মহাসড়কের চৌদ্দগ্রামেনাশকতার চেষ্টাকালে হাতেনাতেআটক ৬চৌদ্দগ্রাম প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আ’লীগের তিন নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার মহাসড়কে মানুষের জানমাল রক্ষা ও নাশকতা প্রতিরোধে বিএনপি ও জামায়াত পৃথকভাবে শোডাউন ও অবস্থান নিয়েছে। দিনে স্বাভাবিক ছিল মানুষের জীবনযাত্রা। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। 
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর তারা টায়ার জ¦ালিয়ে মিছিল করে। পদুয়া এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও পুলিশের পৃথক টিম বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের আরও তিন নেতাকে আটক করে। বৃহস্পতিবার সকালে জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে মোটর সাইকেল শোডাউন করে। অপরদিকে বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, জগন্নাথ ও বাবুচি বাজারে মিছিল করে নেতাকর্মীরা। তবে দিনের বেলায় মহাসড়কের কোথাও দেখা যায়নি আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। 
চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন, পলাতক আ’লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করে আতঙ্ক সৃষ্টি চেষ্টা করছে। আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, বাবুচি বাজার ও জগন্নাথ এলাকায় নাশকতা বিরোধী অবস্থান নিয়েছি। কোনভাবেই মানুষের জানমালের ক্ষতি হতে দেয়া হবে না। তারপরও কেউ ক্ষতির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। 
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, বিরোধী দলীয় উপনেতা ডাঃ তাহের এমপির নির্দেশে মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, যাতে কেউ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে। 
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হাতেনাতে ৬ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২