২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ (ফিট) হজযাত্রীদের নির্ধারিত এসব কেন্দ্র থেকে টিকা নিতে হবে।
টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (িি.িযধলল.মড়া.নফ) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।
নির্ধারিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকে টিকাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
টিকাদান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন হজযাত্রীরা। টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়ৎধ.মড়া.নফ এবং হজ পোর্টাল িি.িযধলল.মড়া.নফ-এ পাওয়া যাবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদ বুধবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানান।
