বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
দেবিদ্বারে কৃষিজমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

শাহীন আলম ।।
কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার অপরাধে মো. সোহেল (৪২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাড়ে ১২ টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফয়সল উদ্দিন।অভিযানে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে মো.সোহেলকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় দেবিদ্বার থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমির উর্বর ফসলি মাটি কেটে বিক্রি করে আসছিল। এসব মাটি বিভিন্ন ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। এতে কৃষিজমির উপরিভাগের উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। 
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির উৎপাদনশীলতা ও উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কৃষিজমি রক্ষা, মাটির উর্বরতা বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে অবৈধভাবে টপ সয়েল কাটার অপরাধে মো. সোহেল নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২