বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
সরাইলে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নজরিমানা ৩২ হাজার টাকা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৫ এএম |

বশিরুল ইসলাম ।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতায় এ বিশেষ মোবাইল কোর্ট ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অভিযোগে পশ্চিম কুট্টাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোট ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও নিষ্ক্রিয় করা হয়। এছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়। একই সঙ্গে প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২