বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
মেজর আবদুল গনি স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা 
কুমিল্লা সেনানিবাসের নাম মেজর আবদুল গনি সেনানিবাস করার দাবি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩৬ এএম |

কুমিল্লা সেনানিবাসের নাম মেজর আবদুল গনি সেনানিবাস করার দাবিনিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এ গণির মৃত্যুবার্ষিকীর আলোচনায় তাকে জাতীয় পর্যায়ে স্মরণ, পাঠ্যবইয়ে তার জীবনী অন্তর্ভুক্ত এবং কুমিল্লা সেনানিবাসের নাম তার নামে করার দাবি এসেছে। জার্মানির বার্লিনে ১৯৫৭ সালের ১১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক এ সেনা কর্মকর্তা।
মেজর গণির ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-রাওয়া’ তার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনির অবদানের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এখনও পাইনি। উনাকে স্বাধীনতা পদক দেয়া হয়েছে শুধু এইটুকুই। অথচ আমাদের দেশে ওনার প্রাপ্য আরো বেশি, আরো কিছু। 
কুমিল্লা সেনানিবাস সহ আরো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মেজর আব্দুল গনির নামে নামকরণ করার দাবি জানান তারা।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান বলেন, মেজর গণির অবদান এখনো পুরোপুরি অনুধাবন করা হয়নি।তাঁর ভাষায়, “মেজর গণি কিন্তু, যদি মনে করি যে উনি শুধুমাত্র বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা, তাহলে কিন্তু ভুল হবে। ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠাই বাংলাদেশ সেনাবাহিনীর ভিত্তি গড়ে দিয়েছিল।
“কারণ ওই দিনটিই আমাদের বাঙালিদের একটা ভিন্ন পরিচয় দিল, একটা সামরিক পরিচয়। অর্থাৎ বাঙালি হিসেবে আমাদের নিজস্ব রেজিমেন্ট থাকার অধিকার আছে।”কুমিল্লা সেনানিবাসের নাম মেজর আবদুল গনি সেনানিবাস করার দাবিনিজের অভিজ্ঞতা তুলে ধরে সাবেক সেনা কর্মকর্তা শাহেদুল আনাম বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়ার সময় ইউনিফর্ম পরে কলকাতা বিমানবন্দরে গেলে ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’ লেখা দেখে বাঙালি কাস্টমস কর্মকর্তাদের চোখে বিস্ময় ও আনন্দ দেখেছিলেন তিনি।
“তারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলে একটা জিনিস আছে, দে হ্যাড এ ভাইকেরিয়াস প্লেজার। তারা পারেনি বাংলাদেশে বাঙালিরা পেরেছে। তাও কত বছর আগে! সুতরাং, দ্যাট ওয়াজ দ্য ফাউন্ডেশন।”
মেজর গণি মাত্র ৪৩ বছর বেঁচেছিলেন তুলে ধরে তিনি বলেন, দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে তরুণ কর্মকর্তারাই নেতৃত্ব দিয়েছেন।
“একাত্তরে মেজর জিয়াউর রহমান, খালেদ মোশাররফ-সবাই ৩২ থেকে ৩৮ বছরের মধ্যে। তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন। এখন আমাদেরও এই লড়াই তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে হবে।”
মেজর গণি ১৯১৯ সালের ১ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ সালের ৮ জানুয়ারি তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কমিশন সার্ভিসে যোগ দেন। একই বছরের ৮ অগাস্ট পদাতিক বাহিনীতে কমিশন পেয়ে ইন্ডিয়ান পাইওনিয়ার কোরে নিয়োজিত হন।
ব্রিটিশ বাহিনীর বার্মা (বর্তমান মিয়ানমার) অভিযানের সময় তার অধীনে যুদ্ধ করা বাঙালি মুসলমান সেনাদের সাহস ও দক্ষতা ব্রিটিশ সেনা কর্তৃপক্ষের নজর কাড়ে।কুমিল্লা সেনানিবাসের নাম মেজর আবদুল গনি সেনানিবাস করার দাবিভারত ভাগের পর ১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বর দুটি কোম্পানি নিয়ে তিনি ট্রেনে ঢাকার ফুলবাড়িয়ায় পৌঁছান। পরে কুর্মিটোলায় সেনাছাউনি গড়ার নির্দেশ আসে। ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি কুর্মিটোলায় আনুষ্ঠানিকভাবে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩ সালের ৬ নভেম্বর শারীরিক কারণে মেজর গণি সেনাবাহিনী থেকে অব্যাহতি নেওয়ার পর ১৯৫৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থীকে হারিয়ে জয়ী হন।
মেজর গণিকে জাতীয়ভাবে স্মরণ করার দাবি রেখে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম বলেন, “আমাদের দেশে গত সরকারের সময়ে আর্মির সঙ্গে কোনো সম্পৃক্ততাই নাই, তার নামে ক্যান্টনমেন্ট হয়েছে। কিন্তু মেজর গণির নামে কোনো ক্যান্টনমেন্ট নাই। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের নামেও কোনো ক্যান্টনমেন্ট নাই।”
তার জীবনী পাঠ্যপুস্তকে ‘অন্তর্ভুক্ত করা উচিত’ দাবি করে তিনি বলেন, “সরকারকে জাতীয় পর্যায়ে তাকে সরকারিভাবে স্মরণ করতে হবে। ধনুক পেছনে না টেনে তীর ছোড়া যায় না। সামনে এগোতে হলে অতীতে ফিরতেই হবে।”
মেজর গণির বড় ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাজুল ইসলাম গণি তার পিতার মরণোত্তর স্বাধীনতা দিবস পদকে ভূষিত করার সময় যে কথাটি লেখা হয়েছিল তা স্মরণ করেন। বলেন, “সেখানে এটা বলা হয়েছিল যে মরহুম আব্দুল গণি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা তদানীন্তন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কমিশন অফিসার হিসেবে কার্যরত থাকাকালে বার্মা যুদ্ধে তিনি তার রণকৌশল ও সাহসিকতার স্বাক্ষর রাখেন।
“যুদ্ধকালীন সময়ে তিনি বাঙালি সৈন্যদের শৌর্যবীর্যের সুস্পষ্ট নজির প্রত্যক্ষ করেন এবং তখন থেকেই বাঙালি জাতির জন্য সেনাবাহিনীতে একটি ভিন্ন ক্যাডার সৃষ্টিতে উদ্বুদ্ধ হন। তার এই স্বপ্ন সফল করার জন্য তিনি যে নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেন।
“তারই ফলশ্রুতিতে ১৯৪৮ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামটি এ দেশের নিবেদিত সন্তান মরহুম মেজর আব্দুল গণির নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত।”
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নাম প্রসঙ্গে বলেন, “ইট ইজ নট ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, ইট ইজ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই কারণে পূর্ব বাংলার গৌরব এবং ঐতিহ্যকে তারা ধরে রাখতে সক্ষম হয়েছিল।
“এরজন্য মেজর গণিকে পাকিস্তানি সেনাবাহিনীরা এত কুনজরে দেখতো যে তিনি একটি পৃথক সৈন্যদল গঠন করেছেন এটাই তারা মানতে চাইতো না।”
তার ভাষ্য, “১৯৭১ সালে এই রেজিমেন্টের সিনিয়র কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই স্বাধীনতা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা। এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার আগে ‘উই রিভোল্ট’ বলেছিলেন।
“যেভাবে মেজর গণি ১৯৪৮ সালে ব্রিগেডিয়ার আইয়ুব খানের সামনে বলেছিলেন যে আমরা বাংলায় কথা বলব, একইভাবে জিয়াউর রহমান বলেছিলেন ‘উই রিভোল্ট’। এই ‘উই রিভোল্ট’ থেকেই স্বাধীনতা সংগ্রামের সূচনা। অতএব মেজর গণিকে মেজর গণির কার্যক্রমকে শুধু একটি সামরিক কর্মকাণ্ড বললে ভুল হবে।”
রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে আলোচনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, রাওয়া চেয়ারম্যান কর্ণেল আবদুল হক, অবসরপ্রাপ্ত মেজর আবুল কাশেম, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২