গত ৩ নভেম্বর দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকায় ‘কিস্তি বকেয়া থাকায় নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয় উল্লেখ করে তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সাজেদা ফাউন্ডেশন।
এ বিষয়ে দৈনিক কুমিল্লার কাগজে প্রেরিত ফাউন্ডেশনের লিগ্যাল অ্যাডভাইজার সরকার হোসাইন মোহাম্মদ ফাহিম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, প্রকাশিত সংবাদটি সত্য নহে। ‘সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক বা অন্য কোন কর্মকর্তা উল্লেখিত ফাতেমাকে গভীর রাতে ঘর থেকে জোরপূর্বক তুলে এনে পুলিশে সোপর্দ করার মত কোন ঘটনা ঘটে নি। প্রকৃতপক্ষে, ফাতেমা নামক গ্রাহক সাজেদা ফাউন্ডেশন থেকে ঋণ গ্রহন করিয়া দীর্ঘদিন ঋণ পরিশোধ না করায়, প্রথমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঋণ পরিশোধ করার জন্য নোটিশ প্রদান করা হয়। নোটিশ পাওয়ার পরও উক্ত গ্রাহক ঋণ পরিশোধ না করায় মামনীয় আদালতে উক্ত গ্রাহকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় মাননীয় আদালত উক্ত গ্রাহক/আসামীর প্রতি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করিলেও, উক্ত ফাতেমা আক্তার তাহাতে কর্ণপাত না করিয়া, আদালতে উপস্থিত না হওয়ার পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত উল্লেখিত গ্রাহক/আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় নাঙ্গলকোট থানা পুলিশ মাননীয় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা অনুসরণ করতঃ আইনসিদ্ধভাবে উক্ত ফাতেমাকে গ্রেপ্তার করে মাননীয় আদলতে সোপর্দ করেন।’
