রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ৭ সমাজের ২১ সদস্যের কমিটি গঠন
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামবাসীর উদ্যোগে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী নোয়াবের সভাপতিত্বে বক্তব্যে রাখেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক নুর নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর, প্রফেসর আবদুল মন্নান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মজুমদার, সমাজ সেবক মোঃ আলম, এডভোকেট সোহাগ হোসেন মজুমদার, প্রফেসর শাহজাহান, গুণবতী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আবদুল জলিল, সমাজ সেবক নুর হোসেন, গ্রাম সর্দার আবদুর রউফ মজুমদার, ফয়েজুল্লাহ, ইউনুস, সৈয়দুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম, কোরআন তেলোয়াত করেন মাওলানা আবুল কাসেম প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের থাবায় যুব সমাজ ধ্বংসের পথে, এখনই যদি মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে না পারেন তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। হিলাল নগরের ৭টি সমাজের যুবকদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে মাদক প্রতিরোধে হিলাল নগরের ৭টি সমাজ থেকে ২১ সদস্য বিশিষ্ট মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে কমিটির ঘোষণা করা হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২