শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
চৌদ্দগ্রামে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল ২২ শিশু
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ পড়ে পুরস্কার পেয়েছে ২২ শিশু। গতকাল বিকেলে উপজেলার গুণবতী ইউনিয়নের নারায়নপুর জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জামায়াতে নামাজ আদায়ে প্রথম তিন জন পেয়েছে বাই সাইকেল, টেবিল ফ্যান ও ডিনার সেট। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে স্কুল ব্যাগ উপহার দেয়া হয়।
জানা গেছে, গুণবতী ইউনিয়নের নারায়নপুর ও দশবাহা দক্ষিণ পাড়া প্রবাসীর অর্থায়নে নারায়নপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশুদের জন্য ৪০ দিন ব্যাগী জামায়াতে নামাজ আদায়ের প্রতিযোগিতা ঘোষণা করা হয়। এতে পুরো এলাকায় মুরব্বিদের পাশাপাশি শিশুরাও জামায়াতে নামাজ আদায়ের ব্যাপারে উৎসাহী হয়। এ কর্মসূচিতে ২২ শিশু অংশগ্রহণ করে। কর্মসূচি শেষে নারায়ণপুর জামে মসজিদ প্রাঙ্গনে বুধবার এক অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাওলানা আবুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি। ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আবদুল বাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, পশুরাম মির্জানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২