প্রেসবিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাবেক অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের বাবা আলহাজ্ব লুৎফুর রহমান মাস্টার (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জীবনের সব নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার তাওফিক কামনা করেন।
মৃত্যুকালে আলহাজ্ব লুৎফুর রহমান মাস্টার স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।
