বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
চান্দিনার পূজা মণ্ডপ পরিদর্শনে এমপি’র বস্ত্র বিতরণ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২১.১০.২০২৬ ১২:৪৭ এএম |

রণবীর ঘোষ কিংকর। 
কুমিল্লার চান্দিনা উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন। মহাসপ্তমী থেকে শুরু করে মহাষ্টমী পর্যন্ত টানা তিন দিন উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ ঘুরে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মণ্ডপ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে খোঁজ খবর নেন। এসময় তিনি প্রতিটি পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান এর অনুদান হিসেবে বস্ত্র বিতরণ করেছেন। 
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার জোয়াগ, বরকরই, দোল্লাই নবাবপুর, বাড়েরা সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম ইন্জারুল হক, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২