শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
দুই ব্রাজিলিয়ানের গোলে ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ১৭.১০.২০২৬ ১:৩০ এএম |

  দুই ব্রাজিলিয়ানের গোলে ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব





২১ বছর পর প্রথম কোনো ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় পা রেখেই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে বোর্নমাউথ। উয়েফা ইউরোপা লিগের ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) রাতে তারা অস্ট্রিয়ার ক্লাব স্টার্ম গ্রার্জকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। যেখানে দুই ব্রাজিলিয়ান রায়ান, এভানিলসন ও আলভারো রদ্রিগেজ গোল করেছেন।
সেলেসাও ফরোয়ার্ড এভানিলসনের দুর্দান্ত হেডে এগিয়ে যাওয়ার পর শেষদিকে রায়ান ও আলভারো গোলে জয় নিশ্চিত করে ‘দ্য চেরিজ’রা। এ নিয়ে ইউরোপা লিগের লিগপর্বে টানা দুই ম্যাচ জিতল বোর্নমাউথ। এর আগে সেপ্টেম্বরে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছিল ইংলিশ ক্লাবটি।
অস্ট্রিয়ান ক্লাব স্টার্ম গ্রাজকে হারিয়ে ২০০৫ সালে বোল্টন ওয়ান্ডারার্সের পর বড় কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে নেমে নিজেদের প্রথম দুই ম্যাচেই জেতা প্রথম ইংলিশ ক্লাব হলো বোর্নমাউথ। ম্যাচ শুরুর আগেই দক্ষিণ ইংল্যান্ডের উপকূলীয় শহরটিতে ম্যাচটি যে বিশেষ কিছু হতে যাচ্ছে– সেই আভাস ছিল। ক্লাবের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের সাক্ষী হতে রেকর্ডসংখ্যক সমর্থকও ভিড় করেন ভাইটালিটি স্টেডিয়ামে।
ঐতিহাসিক এই ম্যাচের টিকিট পাওয়া সৌভাগ্যবান সমর্থকরা খেলা শুরুর আগে উপভোগ করেন প্রাণবন্ত আতশবাজির প্রদর্শনী। নিজেদের ক্লাবের অসাধারণ যাত্রাকে স্মরণীয় করে রাখতে গ্যালারিতে দৃষ্টিনন্দন টিফোও প্রদর্শন করেন স্বাগতিক সমর্থকরা। ইংলিশ ফুটবলের চতুর্থ স্তর ‘লিগ টু’ থেকে উঠে এসে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার এই যাত্রাই ছিল টিফোর মূল বিষয়।
গত শনিবার চেলসির কাছে হারের ম্যাচে ফেব্রুয়ারির পর প্রথমবার গোল পেয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভানিলসন। এবার অসাধারণ কারিগরি দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দিয়ে সতীর্থদের ওপর থেকে তিনি চাপ কমান। ৭৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করেন বদলি নামা রায়ান। চলতি মৌসুমে ইউরোপা লিগে এটি তার দ্বিতীয় গোল, দুই ম্যাচেই গোল পেলেন তিনি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে স্মরণীয় রাতের আনন্দ আরও বাড়িয়ে দেন আলভারো রদ্রিগেজ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২