শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:১১ এএম আপডেট: ১৬.১০.২০২৬ ১:৪০ এএম |

 কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায়  সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা (৬৮) নামে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কান্দিরপাড় নজরুল এভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত দীপক সাহা নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার এজিএম ছিলেন। গত বছর তিনি অবসরে আসেন। ঘটনার পরপরই অভিযুক্ত ইজিবাইক চালক ইব্রাহিমকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে আটক থানায় নিয়ে যায়।
জামান মেডিকেল হলের সত্ত্বাধিকারী দ্বীপ সাহা জানান, সন্ধ্যার পর দীপক সাহা-সহ কয়েক আমার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। সাড়ে ৮টার দিকে তিনি দোকান থেকে বের হওয়া মাত্রই বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার উপর দিয়ে অটোরিকশায় চাকা যায়। দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী ট্রমা হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাটির চালক ইব্রাহিমকে আমাদের দোকানে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিব মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসেছি। অভিযুক্ত অটোরিকশাটির চালক ইব্রাহিমকে আটক করা হয়েছে। আমরা তাকে কোতয়ালী থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২