শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় ফুটপাত দখলের দায়ে ৩ জনকে জরিমানা
অবৈধ দোকান উচ্ছেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:১৭ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ২:২৭ এএম |


 কুমিল্লায় ফুটপাত দখলের দায়ে  ৩ জনকে জরিমানাকুমিল্লা নগরীর রেইসকোর্স, শাসনগাছা, চকবাজার ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। ফুটপাত দখল করে নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তিনজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপন করা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরীতে নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২