বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
৫-৬ জন বোলারের সোনালী সময় যাচ্ছে : সালাউদ্দিন
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৫ এএম আপডেট: ১৩.১০.২০২৬ ১:৪৮ এএম |


৫-৬ জন বোলারের সোনালী সময় যাচ্ছে : সালাউদ্দিন

বল হাতে স্বপ্নের মতো সময় পার করছেন বাংলাদেশের পেসাররা। চলমান আফগানিস্তান টেস্টেও দাপট ধরে রেখেছেন পেসাররা। মুস্তাফিজুর রহমান-শরিফুল ইসলামরা দীর্ঘ সময় ধরেই বাংলাদেশকে ফল এনে দিচ্ছেন সাদা বলের ক্রিকেটে। তবে বিসিবির এইচপি দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন সবার সোনালী সময় যাচ্ছে না। 
এই কোচের মতে, ৫-৬ জন বোলার ভালো করছেন। বাকি যারা আছে তাদেরও উন্নতি করতে হবে। সালাউদ্দিন বলেন, 'সোনালী সময়টা আসলে শীর্ষ পাঁচ-ছয়টা বোলারেরই যাচ্ছে, বাকিদের যাচ্ছে না। যেহেতু পাঁচ-ছয়জন আসলে আমাদের খুব ভালো মানের বোলার আছে এবং পরবর্তী দলে যারা আছে তারা যেন তাদের কাছাকাছি আসে বা তাদের মানের হয় সেটাই আমাদের আসলে লক্ষ্য।'
হাসান মাহমুদের সাম্প্রতিক ফর্ম নিয়ে সালাহউদ্দিন বলেন, 'হাসান মাহমুদ যে বল করেছে অবশ্যই চমৎকার। এরকম টেস্টে এরকম উইকেটে যেখানে আসলে খুব বেশি বাউন্স নাই, নড়াচড়া নাই, সেখানে সে যেই লাইনে বল করেছে এবং যেই ব্যাটারকে ফাঁদে ফেলে আউট করেছে আমি বলব অবশ্যই অসাধারণ।'
বাংলাদেশের পাইপলাইনে একাধিক পেসার রয়েছেন। সালাহউদ্দিন বলেন, 'আমার মনে হয় যে আমাদের শীর্ষ যারা পাঁচ-ছয়জন আছে তারা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে, আমাদের পরবর্তী যারা পাইপলাইনে আছে তারা যেন আরও ভালো বল করে সেটা আসল বিষয়।'












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২