
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পূজারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর আয়োজনে মহেষাঙ্গনে পাঁচ সহস্রাধিক পূজারীর মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ভিপি নজরুল ইসলাম, দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান,পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগরীর আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু-সহ অন্যান্য অতিথিবৃন্দ সনাতন ধর্মাবলম্বী পূজারীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
