সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ২৩ মণ্ডপে হবে দুর্গাপূজা, আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২২ এএম |


আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার উদ্যোগে থানা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও দেবীদ্বার সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. শাহীন। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবদুল গণির পরিচালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র এডিশনাল এএসপি মো. শাহীন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিচ্ছিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি পুলিশের টহল দল মোতায়েন থাকবে। পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নিজ নিজ মণ্ডপের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২