সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, পাঁচটির বিরতি প্রত্যাহার
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২২ এএম |



দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
পাশাপাশি পাঁচ ট্রেনের সাপ্তাহিক বিরতি প্রত্যাহার করা হয়েছে।
রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত হয়।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবর তারিখের বিরতি প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের বিরতি প্রত্যাহার করা হয়েছে।
এবার শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর থেকে।
দুর্গাপূজায় নির্বাহী আদেশে দুই দিনের ছুটি দিয়েছে সরকার। সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় এবার পাঁচ দিন ছুটি থাকছে।
দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি থাকছে। এর আগের দিন ২০ অক্টোবর মঙ্গলবার নবমীতে এবং বিসর্জনের পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে।
তবে আগের শনিবার অফিস খোলা রাখার কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রেলপথ মন্ত্রণালয় বলেছে, পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে। যাতে সময়সূচিতে বিপর্যয় না ঘটে এবং সময় মেনে ট্রেন চলাচল করে সে জন্য গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও ‘সিগন্যাল কেবিনে’ কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকি থাকবে।
রেললাইন ও রেলসেতুর নিরাপত্তা নিশ্চিতে রেলপথে টহলের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সংকেত ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুর্ঘটনাস্থলে দ্রুত পাঠানোর জন্য উদ্ধারকারী ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথা বলেছে মন্ত্রণালয়।
ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল প্রধান প্রধান স্টেশনে রেল পুলিশ ও রেলওয়ের নিরাপত্তাবাহিনীর সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করার কথাও বলা হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর বিচারিক ব্যবস্থা (ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি) নিশ্চিত করা হবে।
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে সভায় সড়ক রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসানও উপস্থিত ছিলেন।
বিশেষ ট্রেন কখন চলবে
১. ঢাকা স্পেশাল-৩ চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলাচল করবে।
২. ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচল করবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর।
৩. চট্টগ্রাম স্পেশাল-৪ ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলাচল করবে।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২