কুমিল্লা জেলা ক্বওমী মাদ্রাসা সংগ্রঠন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা কর্তৃক ৪র্থ ও ৫ম শ্রেনীর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে৷ শনিবার ১০ অক্টোবর সকালে ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ কুমিল্লা জেলা ক্বওমী মাদ্রাসা সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মাও আলাউদ্দিন সাবেরী এর সভাপতিত্বে সাধারন সম্পাদক হাঃ মাও রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল রাজ্জাক কাসেমী দা. বা.৷ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনটির সাবেক সাধারন সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ মহসিন কবির সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট,সহছাত্রবিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান খান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, ইতালি প্রবাসী মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহবায়ক গাজী সাইদুল ইসলাম এমরান৷ এসময় ব্রাহ্মণপাড়া উপজেলার ক্বওমী মাদ্রাসার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন অতিথি বৃন্দ৷ এসময় উপজেলার বিভিন্ন এলাকার ক্বওমী মাদরাসার শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন৷ এসময় উপস্থিত অতিথি বৃন্দ ক্বওমী মাদ্রাসা সংগঠন কে আরো শক্তিশালী করতে সবাইকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান৷ ক্বওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আহবান জানানো হয়৷
