সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
দ্বিতীয় দিনে আফগানিস্তানের লড়াই, বাংলাদেশের হতাশা
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:১০ এএম আপডেট: ১১.১০.২০২৬ ১২:১৫ এএম |


দ্বিতীয় দিনে আফগানিস্তানের লড়াই, বাংলাদেশের হতাশা

৭০ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙে ৫ বলের ব্যবধানে ২ উইকেট নিয়ে ভালোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে বাংলাদেশি বোলারদের সামনে রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়েছেন রহমত শাহ ও ইকরাম আলিখীল। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে স্বাগতিকরা।
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করেছে আফগানিস্তান। ৮৪ রান করে অপরাজিত আছেন রহমত, আরেক অপরাজিত ব্যাটার ইব্রাহিমের সংগ্রহ ২৬ রান। আফগানিস্তান এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে, তাদের হাতে আছে ৬ উইকেট।
নতুন বলে ভালো বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। দেখে-শুনে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ আতাল। ৩১ বলে ১৭ রান করা এই ওপেনারকে ফেরান হাসান মাহমুদ। তাতে ভাঙে ৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নামা শহিদুল্লাহকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আব্দুল মালিক। কিন্তু ৪৪ বলে ২০ রানের বেশি করতে পারেননি শহিদুল্লাহ। তাকে ফিরিয়েছেন এবাদত হোসেন।
৬৪ রানে ২ উইকেট হারানো আফগানরা তৃতীয় উইকেট জুটিতে ম্যাচে ফেরে। চা বিরতি থেকে ফিরেই ৭০ রানের এই জুটি ভাঙেন এবাদত। ১২০ বলে ৬২ রান করে ফেরেন মালিক। পাঁচে নেমে পুরোপুরি ব্যর্থ হাশমতউল্লাহ শাহিদি। ডাক খাওয়া এই ব্যাটারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। তাতে ৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
কিন্তু দিনের বাকি সময়টা দারুণ ব্যাটিংয়ে নিরাপদে পার করেছেন রহমত ও ইকরাম। একাধিকবার বোলিং পরিবর্তন করেও আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ১১২ বলে ফিফটি করেন রহমত। শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। এ ছাড়া ২৬ রানে অপরাজিত আছেন ইব্রাহিম।
এর আগে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এদিন আর ২৯ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়ে অলআউট হয় টাইগাররা।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২