মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা সদর দক্ষিণের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড
১ ফায়ার ফাইটার আহত
মো. মিজানুর রহমান
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪২ এএম আপডেট: ০৫.১০.২০২৬ ১:৫৮ এএম |

কুমিল্লা সদর দক্ষিণের  মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে আজ রবিবার (৪ অক্টোবর) রাত ৯ ঘটিকার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাঁকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। 
সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে রবিবার রাত ৯ ঘটিকার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে কুমিল্লা সদর দক্ষিণ, পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের কর্মীরা ১ ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর পরও মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের পাইপ লাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। এসময় আগুন নেভাতে গিয়ে ফুয়াদ হোসেন (২৪) নামক এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাঁকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন। 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির দৈনিক কুমিল্লার কাগজকে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু পাইপ লাইনে জমে থাকা গ্যাস শেষ না হওয়া পর্যন্ত গ্যাস বের হচ্ছে। রাত ১১ টা পর্যন্ত তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম সঙ্গীয়ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নিয়েছেন বলে জানা গেছে।  













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২