২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মডার্ণ হসপিটাল সাইন্টিফিক সেমিনার আয়োজন করে। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. গোলাম মোস্তফা সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যের বিষয় ছিল 'ঐড়ি বি সধহধমব ড়ঁৎ ঈধৎফরধপ চধঃরবহঃং: ভৎড়স ফরধমহড়ংরং ঃড় ওহঃবৎাবহঃরড়হ'.
এতে প্যানেল এক্সপার্ট ছিলেন শিশু ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ও হৃদরোগ ইন্সটিটিউটর সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুল্লাহ শাহরিয়ার, প্রফেসর ডা. বেলাল হোসেন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা. এস. চক্রবর্ত্তী। সেমিনারে চেয়ারপার্সন ছিলেন মডার্ণ হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডা. আবুল বাশার। ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা. কাজি ফাহিম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এম হাসান, ময়নামতি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. কে এ মান্নান। উপস্থিত ছিলেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা. ইব্রাহীম খলিল সহ চিকিৎসকবৃন্দ।
