বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩০
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:৪৩ এএম |


 কুমিল্লায় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩০নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় জেলা পুলিশের ২৪ ঘণ্টার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় মোট ১৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার সব থানা ও ডিবি পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৫৪টি বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১০ জন মাদক ব্যবসায়ী ও ২৫ জন মাদকসেবী রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২