বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা ইমেজিং সেন্টারের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ১৪.০৯.২০২৬ ১:৪১ এএম |





  কুমিল্লা ইমেজিং সেন্টারের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন স্টাফ রিপোর্টার: কুমিল্লা ইমেজিং সেন্টারের বার্ষিক সাধারণ সভা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় হোটেল গোল্ডেন স্পুন রেস্টুরেন্ট এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রসুল মিয়ার সভাপতিত্বে ও মোঃ মনিরুল ইসলাম এর উপস্থাপনায় পবিএ কোরআন তেলোয়াত করেন মোঃ এমরান হোসেন ভূইয়া। পরিচিতি পর্বের পর আয়-ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ  পরিচালক মোঃ আবদুল কাদের। 
ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভাপতির অনুমতিতে সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে বিস্তারিত আলোচনার পর উপস্থিত পরিচালকদের মতামতের ভিত্তিতে ২য় পর্বের অনুষ্ঠান ও নির্বাচন পরিচালনা করেন, মেডিকেয়ার জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ি ইমেজিং সেন্টারের পরিচালক মোঃ খলিলুর রহমান। উক্ত সভায় প্রতিষ্ঠানের পরিচালকগণের মতামতের ভিত্তিতে কুমিল্লা ইমেজিং সেন্টারের (২০২৬-২০২৮) সেশনের জন্য কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে গোলাম রসুল মিয়া(বাবু) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ আবদুল আউয়াল সরকার  পুনঃ নির্বাচিত হয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মোঃ ওমর ফারুক, মোঃ আসাদুজ্জামান,উপ- ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, নিখিল দেবনাথ,  অর্থ পরিচালক মোঃ আবদুল কাদের, সহ অর্থ পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মার্কেটিং কবির আহমেদ, মোঃ মাহবুবুর রহমান স্বপন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফরহাদ হোসেন (জুয়েল), মোঃ আরিফুর রহমান হেলাল, স্বপন দাস, মোঃ আনোয়ার হোসেন (মানিক) হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন।
সভায় ইমেজিং সেন্টারের সার্বিক কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী সেশনে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মান আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিষদের নেতৃত্বে প্রতিষ্ঠানের রোগীবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে 
সবার সুস্থ সফলতা ও দীর্ঘায়ু কামনা করে সবার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি গোলাম রসুল মিয়া।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২